সিরাজগঞ্জের সলঙ্গায় মাদ্রাসা শিক্ষকের বাড়িতে চুরি

সিরাজগঞ্জের সলঙ্গায় মাদ্রাসা শিক্ষকের বাড়িতে চুরি

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় অবসরপ্রাপ্ত এক মাদ্রাসা শিক্ষকের বাড়ির স্টিলের আলমারি ভেঙে ৪ থেকে ৫ ভরি স্বর্ণালঙ্কার ও টাকা চুরি গেছে। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) ভোররাত আনুমানিক পৌনে ৪টার দিকে নলকা ইউনিয়নের মুরাদপুর গ্রামে অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক নাসির উদ্দীনের বাড়িতে এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, রাতে খাওয়া-দাওয়া শেষে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। রাত পৌনে ৪টার দিকে নাসির উদ্দিনের নবম শ্রেণি পড়ুয়া মেয়ে সুমাইয়া খাতুন ঘুম থেকে উঠে দেখতে পান, ঘরের ভেতরে থাকা স্টিলের আলমারি ভাঙা। এসময় তিনি চিৎকার করলে তার বাবা-মা ও দাদি ঘুম থেকে জেগে ওঠে। পরে আলমারিতে রাখা স্বর্ণালঙ্কার ও টাকা খোয়া যাওয়ার বিষয়টি জানতে পারেন তারা।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী জানান, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181324