বগুড়ার ২টি দই কারখানা মালিকের জরিমানা, বিএসটিআই’র অভিযান
স্টাফ রিপোর্টার: জেলা প্রশাসন এবং বিএসটিআই বগুড়া আঞ্চলিক অফিসের সমন্বয়ে আজ মঙ্গলবার (২৫ আগস্ট) বগুড়া সদরের সাবগ্রাম এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুই দই কারখানা মালিকের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিএসটিআই’র মান সনদ গ্রহণ না করে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে ও লেবেলে উৎপাদন-মেয়াদ তারিখে উল্লেখ না করে ফার্মেন্টেড মিল্ক (মিষ্টি দই) উৎপাদন ও বিক্রয়-বিতরণ করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় সাবগ্রম এলাকার বিসমিল্লাহ দই ঘর এন্ড সুইটস এর মালিকের ২০ হাজার টাকা এবং একই এলাকার রহমত দই ঘর এর মালিকের ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সাথে দুটিকে দ্রুত কারখানাতে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করে সিএম লাইসেন্স গ্রহণের পরামর্শ প্রদান করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহজালাল মোবাইল কোর্ট পরিচালনা করেন। বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়া অফিসের কর্মকর্তা মো: শাহানূর হোসেন খান, ফিল্ড অফিসার (সিএম) এ সময় উপস্থিত ছিলেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181315