বগুড়ার ধুনটে বিএনপি কার্যালয়ে ককটেল হামলা মামলায় আ’লীগে নেতা গ্রেফতার

বগুড়ার ধুনটে বিএনপি কার্যালয়ে ককটেল হামলা মামলায় আ’লীগে নেতা গ্রেফতার

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে বিএনপির কার্যালয়ে ককটেল হামলার অভিযোগে করা মামলায় ফজলে খোদা বাবলু (৫২) নামে কর্মকান্ড নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার (২৪ আগস্ট) দুপুরে ধুনট থানা থেকে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে রোববার রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ফজলে খোদা বাবলু উপজেলার এলাঙ্গী ফকিরপাড়া এলাকার আবুল হোসেন আকন্দের ছেলে এবং এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181185