পূবালী ব্যাংক পিএলসি.-এর উদ্যোগে ক্যাশলেস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠান

পূবালী ব্যাংক পিএলসি.-এর উদ্যোগে ক্যাশলেস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠান

লেনদেন হচ্ছে ক্যাশলেস এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এই স্লোগানকে সামনে নিয়ে দেশব্যাপী ডিজিটাল লেনদেন সম্প্রসারণ এবং এক দেশ এক ছজ লেনদেন ইধহমষধ ছজ বাস্তবায়নের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি'র উদ্যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রোগী ও স্বজনদের আর্থিক লেনদেন আরও সহজ, নিরাপদ ও আধুনিক করতে চালু করা হয়েছে ক্যাশলেস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আসাদুজ্জামান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১-এর অতিরিক্ত পরিচালক সাদিয়া খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহনেওয়াজ খান, উপ মহাব্যবস্থাপক ও অলটারনেটিভ ডেলিভারী চ্যানেল ডিভিশন প্রধান মোঃ রবিউল আলম, এবং উপ-মহাব্যবস্থাপক ও কার্ড বিজনেস ডিভিশনের  প্রধান এন.এম. ফিরোজ কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ঢাকা দক্ষিণ অঞ্চলের অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম। এ সময় উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আসাদুজ্জামান বলেন, ক্যাশলেস লেনদেন ব্যবস্থা চালুর ফলে হাসপাতালের বিভিন্ন সেবার মূল্য পরিশোধে নগদ অর্থের ব্যবহার কমবে এবং ডিজিটাল পেমেন্টের মাধ্যমে দ্রুত ও নিরাপদ লেনদেনের সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে রোগী ও স্বজনদের ভোগান্তি কমানোর পাশাপাশি দেশের স্বাস্থ্যসেবা খাতে ডিজিটাল আর্থিক লেনদেন আরও সম্প্রসারিত হবে। পূবালী ব্যাংকের আধুনিক প্রযুক্তিনির্ভর ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা নিশ্চিত করার ধারাবাহিকতায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি বক্তব্যে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহনেওয়াজ খান বলেন, ক্যাশলেস লেনদেন ব্যবস্থা চালুর মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সেবা গ্রহণকারী রোগী ও স্বজনদের জন্য অর্থ পরিশোধ আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে। ডিজিটাল লেনদেনের প্রসারে পূবালী ব্যাংক সবসময় আধুনিক ও গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। স্বাস্থ্যসেবা খাতে ক্যাশলেস পেমেন্টের এই উদ্যোগ ভবিষ্যতে আরও বড় পরিসরে ডিজিটাল অর্থনীতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181169