গত তিন বছরে ৩০ বছরের গোলাবারুদ শেষ করেছে ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক : গত তিন বছরের কম সময়ের যুদ্ধে ৩০ বছরের জমা থাকা সমপরিমাণ গোলাবারুদ শেষ করেছে ইসরায়েল, যা দেশটির সামরিক বাহিনীর সৈন্য, সরঞ্জাম এবং অর্থনীতির ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে।
সোমবার (২৪ আগস্ট) ইসরায়েলি সংবাদমাধ্যম মারিভের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।
সামরিক বাহিনীর নিজস্ব সম্পদ ও রসদ দ্রুত ফুরিয়ে যাওয়া নিয়ে উদ্বেগ বৃদ্ধির পাশাপাশি পত্রিকাটিতে সতর্ক করা হয়েছে, সেনাসদস্যদের এই ক্ষতি কাটিয়ে ওঠা বেশ কঠিন। প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধের কারণে হতাহতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে, যার ফলে সামরিক বাহিনীর সদস্যদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সমস্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। সূত্র : মিডল ইস্ট আই
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181127