ফরিদপুরে ২০ লিটার দেশীয় মদসহ যুবক গ্রেপ্তার
ফরিদপুরের সালথায় প্রায় ২০ লিটার দেশীয় মদসহ আবুল শেখ (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আরও এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
আজ সোমবার (২৪ আগস্ট) ভোরে উপজেলার বড় খারদিয়া দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালিয়ে আবুল শেখকে গ্রেপ্তার করা হয়। তিনি সালথা উপজেলার উথুলী গ্রামের মৃত পাচ্চু শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওয়ারেন্ট তামিলের জন্য সোমবার ভোরে সালথা থানার একটি দল বড় খারদিয়া দক্ষিণপাড়া এলাকায় যায়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ওই এলাকার সুজন ওরফে সুজাতের বাড়িতে দেশীয় মদ কেনাবেচা ও সেবন চলছে।
পরে পুলিশের দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক সুজাত পালিয়ে যায়। তবে ঘটনাস্থলে মদ সেবনরত অবস্থায় আবুল শেখকে আটক করা হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181115