রংপুরে নতুন কুঁড়ির কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান

রংপুরে নতুন কুঁড়ির কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান

রংপুর জেলা প্রতিনিধি : নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-১-এর রংপুর অঞ্চলের পক্ষে জাতীয় পর্যায়ে বিভিন্ন ইভেন্টে পদকপ্রাপ্ত কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা দিয়েছে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ। আজ রোববার (২৩ আগস্ট) দুপুরে উত্তম সিও বাজারস্থ বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে বিভিন্ন ইভেন্টে পদকপ্রাপ্ত খেলোয়াড়দের ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

পাশাপাশি অনুষ্ঠানে নতুন কুড়ি স্পোর্টস সিজন-১-এর বিভিন্ন কার্যক্রমের ওপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু।

অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ এবং রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আব্দুল মোত্তালেব সরকার।

এছাড়াও বক্তব্য রাখেন রংপুর গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য আবু জাফর সিদ্দিকী এবং রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী অফিসার সাকিউল আলম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ সালেকুজ্জামান সালেক, সিটি প্রেস ক্লাব সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক, কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবন, আরপিইউজে’র দপ্তর সম্পাদক হারুন উর রশিদ সোহেল। অনুষ্ঠানের শেষ পর্বে জাতীয় পর্যায়ে বিভিন্ন ইভেন্টে পদকপ্রাপ্ত কৃতি খেলোয়াড়দের হাতে ফুল ও ক্রেস্ট তুলে দিয়ে সংবর্ধনা জানানো হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181074