চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরে ডুবে তুষার নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার রহনপুর ইউনিয়নের ভাগলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রোববার দুপুরে খেলার সময় বাড়ির পাশের পুকুরে ডুবে যায় তুষার। পরে স্থানীয়রা তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181064