৫ মাসের হোসাইনের হার্টে ছিদ্র, বাঁচাতে মা-বাবার আকুতি
শহর প্রতিনিধি: পাঁচ মাস বয়সী শিশু হোসাইনের হার্টে ছিদ্র। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে শিশুটি। চিকিৎসকরা জানিয়েছেন হোসাইনকে সুস্থ করতে দ্রুত অস্ত্রোপচার (অপারেশন) প্রয়োজন, সময় বেঁধে দেন ২মাস। ইতোমধ্যেই ১ মাস অতিবাহিত হয়ে গিয়েছে।
এজন্য চিকিৎসা খরচ লাগবে ৫-৬ লাখ টাকা। কিন্তু ব্যয়বহুল এই চিকিৎসার খরচ বহন করার সামর্থ নেই রিকশা চালক মোমিনের। তাই হৃদয়বান ও মানবিক মানুষদের সহায়তা চেয়ে আকুতি জানিয়েছেন শিশুটির মা মামুদা বেগম ও বাবা মমিন। সন্তানকে বাঁচাতে স্বামী-সন্তান নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন শিশুটির মা মামুদা বেগম।
কিন্তু তেমন সাড়া পাচ্ছেন না। তিনি আকুতি করে বলেন দেশে অনেক মানুষ। হৃদয়বান ব্যক্তিরা যদি সামর্থ অনুযায়ী সহায়তাও দেয় তাহলে আমার সন্তান বেঁচে যাবে। শিশুটির মা মামুদা বেগম কাঁদতে কাঁদতে বলেন, চিকিৎসার টাকার জন্য অনেক স্থানে যাচ্ছি। তেমন সাড়া পাইনি। চিকিৎসার টাকা না পেলে হয়তো আমার সন্তানকে আর বাঁচানো যাবেনা। তাই সবার কাছে মিনতি আমার সন্তানকে বাঁচাতে একটু সহযোগিতা করেন। সহযোগিতা পেলে আমরা চির কৃতজ্ঞ থাকবো।
বগুড়া মহানগরের নারুলী মধ্যপাড়া এলাকার মমিনের ৩য় সন্তান হোসাইন। জন্মের কিছুদিন পর থেকেই ঠান্ডা,জ্বর, কাশিতে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের পরামর্শে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরে এনজিওগ্রামসহ প্রয়োজনীয় পরীক্ষাশেষে তার হার্টে ছিদ্র থাকার বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসক। চিকিৎসা পত্র দেখিয়ে মমিন জানান, হোসাইনের জন্ম চলতি বছরের মার্চ মাসে।
গত ৩০ জুলাই নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করানো হলে হৃদরোগটি ধরা পড়ে। কিন্তু ব্যয়বহুল এই চিকিৎসার খরচ বহন করা তার পক্ষে সম্ভব নয়। তাই সন্তানের জীবন বাঁচাতে তিনি সমাজের বিত্তবান, হৃদয়বান ও মানবিক মানুষদের সহযোগিতা চান। মানুষের একটু সহযোগিতা পেলে আয়ান বেঁচে যাবে।
উল্লেখ্য, যে কোনো ব্যক্তি চাইলে আর্থিক সহায়তা পাঠিয়ে শিশু হোসাইনের চিকিৎসায় অংশ নিতে পারেন। সহযোগিতা পাঠানোর জন্য যোগাযোগের ঠিকানা মোবাইল নম্বর: ০১৭২৮-৭৯৯৩২০, ০১৩৩১-৩৮৩৩৪০। মোঃ মমিন (শিশু হোসাইনের বাবা) ঠিকানা : নারুলী মধ্যপাড়া, বগুড়া মহানগর।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181060