বগুড়ায় কাতার প্রবাসীর জমি জবরদখল ও প্রাণনাশের হুমকি

বগুড়ায় কাতার প্রবাসীর জমি জবরদখল ও প্রাণনাশের হুমকি

স্টাফ রিপোর্টার : বগুড়া সদর থানার নারুলী এলাকায় কাতার প্রবাসী মো. শহিদুল ইসলাম ও তার স্ত্রী মোছা. শিরীন আক্তারের বৈধ কেনা জমি জবরদখল এবং তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী আবদুল করিম মাস্টার ও তার লোকজনের বিরুদ্ধে। আজ রোববার (২৩ আগস্ট) বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী প্রবাসী পরিবার।

লিখিত বক্তব্যে প্রবাসী দম্পতি জানান, ২০০৮ সালে নারুলী মৌজার ১৬.৫০ শতাংশ জমি কিনে তারা দলিল মূলে মালিক হয়ে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। কিন্তু সম্প্রতি স্থানীয় আবদুল করিম মাস্টার লোকজন নিয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালান এবং বাঁধা দিলে হত্যাসহ নানান হুমকি দেন।

এ ঘটনায় নারুলী পুলিশ ফাঁড়িতে প্রতিকার না পেয়ে তারা বাধ্য হয়ে আদালতে দুটি মামলা দায়ের করেছেন। সংবাদ সম্মেলনে ভূমিদস্যুদের এই জুলুম, হামলা ও বেআইনি জবরদখল বন্ধ করতে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ওই প্রবাসী পরিবার।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181058