দিনাজপুরের পার্বতীপুরে প্রিপেইড মিটার বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: ‘তোর মিটার নিয়ে যা, মোর মিটার দিয়ে যা’- এ স্লোগান তুলে দিনাজপুরের পার্বতীপুরে বিদ্যুতের প্রিপেইড মিটার বন্ধের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ সমাবেশ করেছে।
আজ রোববার (২৩ আগস্ট) সকাল ১০টায় শহরের ঢাকা মোড়ে নাগরিক কমিটির আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, আহবায়ক আবু তাহের, আমান উল্লা আমান, মাহফুজ হোসেন, অলিউল ইসলাম, শফিকুল ইসলাম, মৌসুমী রিনা, নিলুফার ইয়াসমিন, তমিনা খাতুন, সুফিয়া প্রমুখ।
বক্তারা বলেন, পার্বতীপুরে নেসকো কর্তৃক বিদ্যুৎ গ্রাহকদের বাসা বাড়িতে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হবো। পরে এলাকাবাসী বিক্ষোভ মিছিল নিয়ে একটি স্মারকলিপি পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট দাখিল করেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181047