রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারকেই পদক্ষেপ নিতে হবে: আইনমন্ত্রী 

রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারকেই পদক্ষেপ নিতে হবে: আইনমন্ত্রী 

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, রোহিঙ্গা সংকট মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা এর সমাধানে মিয়ানমারকেই পদক্ষেপ নিতে হবে।

আজ রোববার (২৩ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাব, ঢাকায় নীতি গবেষণা কেন্দ্রের উদ্যোগে ‘রোহিঙ্গা সংকট: বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় আইনমন্ত্রী এসব কথা বলেন।

ণ সমস্যা। বিষয়টি যুক্তরাষ্ট্র, চীনসহ সংশ্লিষ্ট সব পক্ষকে অনুধাবন করতে হবে। একই সঙ্গে বাংলাদেশের ভূখণ্ড, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, মানবিকতা ও মূল্যবোধের জায়গা থেকে বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। নিজ দেশে নির্যাতন ও নিপীড়নের শিকার হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে এলে মানবিক ও সাংবিধানিক দায়িত্ববোধ থেকে তাদের পাশে দাঁড়িয়েছে সরকার।

আইনমন্ত্রী বলেন,‘আমরা রোহিঙ্গাদের মানবাধিকারের সর্বোচ্চ সুরক্ষা দিয়েছি। তবে বাংলাদেশের অখণ্ডতা রক্ষা একটি বড় বিষয়। রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক নন, এমনকি তারা এই ভূখণ্ডের জনগোষ্ঠীও নন।’

তিনি আরও বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে মানবাধিকার নিশ্চিত করতে হবে। নিরাপদ ও সম্মানজনক পরিবেশে তারা যেন নিজ মাতৃভূমিতে ফিরে যেতে পারেন, সেটিই বাংলাদেশের প্রত্যাশা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181001