ম্যাকাইয়ে ব্যাটিং বিপর্যয়, ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

ম্যাকাইয়ে ব্যাটিং বিপর্যয়, ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : ডারউইনের দারুণ পারফরম্যান্সের পর ম্যাকাইয়ে যেন সেই বাংলাদেশকে খুঁজেই পাওয়া গেল না। ব্যাটারদের ব্যর্থতায় দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ৫১ রানে হেরেছে টাইগাররা।

রোববার (২৩ আগস্ট) গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় ইনিংস ব্যবধানে হার এড়াতে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের দরকার ছিল ১৪৭ রান। কিন্তু মাত্র ৯৫ রানেই অলআউট হয়ে যায় নাজমুল হোসেন শান্তর দল।

প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যাটাররা ব্যর্থ হওয়ায় দুই সেশনও টিকতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছে।

ম্যাকাইয়ে টেস্টে শরিফুল ইসলামের ব্যক্তিগত অর্জন ছাড়া উল্লেখযোগ্য কোনো সাফল্য পায়নি টাইগাররা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180992