ভালো স্ক্রিপ্ট পেলেই অভিনয় করবেন ঈশিতা, শুভ জন্মদিন

ভালো স্ক্রিপ্ট পেলেই অভিনয় করবেন ঈশিতা, শুভ জন্মদিন

করতোয়া ডেস্ক ঃ রুমানা রশীদ ঈশিতা, এখনো দর্শকের কাছে ভীষণ প্রিয় এক অভিনেত্রী। যদিও বা তিনি অভিনয়ে নিয়মিত নন, কিন্তু দেশে বিদেশে তার অনেক ভক্ত। তারা চান তাদের প্রিয় অভিনেত্রী যেন অভিনয়টা নিয়মিত করেন। কিন্তু ঈশিতা ভালো স্ক্রিপ্ট ছাড়া অভিনয় করেন না, করবেনও না। যে কারণে তিনি এই সময়ে ভালো স্ক্রিপ্টের অপেক্ষায় আছেন। ঈশিতাকে সর্বশেষ মিজানুর রহমান আরিয়ানের ‘নটআউট’ নাটকে অভিনয়ে দেখা গিয়েছিলো। এই নাটকটিও বেশ কয়েকবছর আগের করা।

এদিকে আজ ঈশিতার জন্মদিন। জন্মদিনে বিশেষ কোনো পরিকল্পনা নেই। ঈশিতা বলেন,‘ আরিয়ানের পরিচালনায় সর্বশেষ নটআউট নাটকে অভিনয় করেছিলাম। এই নাটকে অভিনয়ের জন্য বেশ ভালো সাড়া পেয়েছিলাম। কিন্তু এরপর আসলে অনেকেই আমাকে অভিনয়ের জন্য স্ক্রিপ্ট পাঠিয়েছিলেন। কিন্তু সবমিলিয়ে আমার কোনো স্ক্রিপ্টই আসলে ভালোলাগেনি। যে কারণে বিগত কয়েক বছর আমাকে অভিনয়ে দেখা যায়নি। যদি ভালো স্ক্রিপ্ট পাই তাহলে অবশ্যই অভিনয় করবো। কেন নয়। আমিতো অভিনয় করতেই চাই, কিন্তু ভালো গল্প, সুন্দর চরিত্র না পেলে কেমন করেই বা করি। আর জন্মদিনে বিশেষ কোনো পরিকল্পনা নেই। বলা যায় পরিবারের সঙ্গেই কাটবে সময়। সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন ভালো রাখেন, সুস্থ রাখেন।’

শুধু একজন অভিনেত্রী হিসেবেই নন একন নাট্যনির্মাতা হিসেবেও নাটক নির্মাণ করে তিনি প্রশংসা কুঁড়িয়েছেন। একজন গায়িকা হিসেবেও বেশকিছু মৌলিক গান গেয়ে তিনি শ্রোতা দর্শকের ভালোবাসায় সমাদৃত হয়েছেন। ঈশিতা ভীষণ ব্যক্তি¦ সম্পন্ন একজন অভিনেত্রী। বাংলাদেশের নাট্যাঙ্গনে তার প্রজন্ম থেকে শুরু করে তার পরবর্তী প্রজন্মের শিল্পীরা তার ব্যক্তিত্ব মুগ্ধ হন বারবার।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180954