যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই শুটিং- এ ব্যস্ত অপূর্ব

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই শুটিং- এ ব্যস্ত অপূর্ব

 অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশের নাট্যাঙ্গনের সচচেয়ে জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব যে গানেও যে অনেকটাই অনবদ্য তারই প্রমাণ দিয়েছেন তিনি কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত তার জীবনের প্রথম কনসার্টে। জীবনের প্রথম একক সঙ্গীতানুষ্ঠান শেষে দেশে বিদেশে অপূর্ব’কে নিয়ে হৈচৈ পডড়ে যায়। যুক্তরাষ্ট্রেরই বিভিন্ন স্টেট থেকে তাকে নিয়ে আরো একক কনসার্টের প্রস্তাব আসে। কিন্তু অপূর্ব আপাতত তাতে সম্মতি না দিয়ে কয়েকদিন আগেই দেশে ফিরেছেন। দেশে ফিরেই তিনি যথারীতি তার পেশাগত কাজ অভিনয়ে ব্যস্ত হয়ে উঠেছেন। এরইমধ্যে তিনি মাসরিকুল আলম, মাহমুদুর রহমান হিমি’র নাটকে অভিনয় করেছেন। আগামী কিছুদিনের মধ্যে তিনি সৈয়দ শাকিল, রুবেল হাসান, জাকারিয়া সৌখিন, মুরসালিন শুভ, এস আর মজুমদারের নাটকের কাজও করবেন।

অপূর্ব জানান এই কিছুদিনের মধ্যে তিনি আটটি নাটকের কাজ সম্পন্ন করে আবার চলে যাবেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকে পরবর্তীতে ফিরে এসে দীর্ঘদিন দেশে থাকবেন বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রের প্রথম কনসার্ট এবং দেশে ফিরে একের পর এক নাটকে কাজ করা প্রসঙ্গে অপূর্ব বলেন,‘ যেহেতু এটা ছিলো আমার জীবনের প্রথম কনসার্ট। তাই আমার উপর অনেক চাপ ছিলো। যেহেতু আমরা কোনো স্পন্সর নেইনি, সে জন্য চাপ এবং চ্যালেঞ্জটা অনেক বেশি ছিলো। প্রথম দিকে একটু ভয়ে ছিলাম। পরবর্তীতে ঘোষনা দেবার পর দেখলাম যে একটু একটু করে আমার এই কনসার্ট দেখার জন্য সবার মধ্যে প্রবল আগ্রহের সৃষ্টি হয়। শুধু নিউইয়র্ক থেকেই নয়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে আমার কনসার্ট উপভোগ করার জন্য দর্শক এসেছিলেন। যুক্তরাষ্ট্রে আমার অনেক সহশিল্পীরাও এই কনসার্টে যোগ দেন। সবমিলিয়ে আমার জীবনের প্রথম গানের অনুষ্ঠান অবিশ্বাস্য এক স্মরনীয় সন্ধ্যায় পরিণত হয়। গান গেয়েছি, গানের ফাঁকে ফাঁকে কথা বলেছি, কখনো হেসেছি, কখনো কেঁদেছি, আবেগে ভেসেছি-আমি সবার ভালোবাসায় মুগ্ধ, অভিভূত। আমার প্রথম কনসার্টেও রেশ কাটতে না কাটতেই দেশে ফিরেই কাজে ব্যস্ত হয়ে উঠেছি। যাদের নাটকে কাজ করছি বা করবো প্রত্যেকের নাটকেরই গল্প এক কথায় অসাধারন। বিশেষত সৈয়দ শাকিল ভাইয়ের নাটকের গল্পটা জীবন থেকে নেয়া। আমার বিপরীতে সময়ের দর্শকপ্রিয় শিল্পীরাই কাজ করবেন। আমার ভক্ত দর্শকের কথা মাথায় রেখেই ভালো ভালো গল্পের নাটকে কাজ করছি। আশা করছি প্রতিটি নাটকই দর্শকের ভালোলাগবে।’

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180939