কুড়িগ্রামে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: পরিবেশ সুরক্ষা ও জলবায়ু ন্যায্যতার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা নারী-এ্যাসোসিয়েট ফর রিভাইভাল এন্ড ইনিশিয়েটিভ (নারী)-এর উদ্যোগে এবং ক্লাইমেট জাস্টিস রেসিলিয়েন্স ফান্ডের (সিজেআএফ) আর্থিক সহযোগিতা ও সম্প্রীতি এইড ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায় কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস এন্ড নেটওয়ার্কিং প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- নারী’র নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমীন, গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডিস্ট্রিক্ট ক্লাইমেট নেটওয়ার্কের আহবায়ক এম রশিদ আলী, প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম, আফাদের সমন্বয়কারী কার্তিক চন্দ্র বর্মন, পরিবেশকর্মী ও বৃক্ষপ্রেমী আনোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম রানা, উলিপুর উপজেলা জলবায়ু পরিষদের সম্পাদক মো. শোয়েব আলী প্রমুখ।
বক্তারা জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত অভিযোজন সহায়তা, পরিবেশ সংরক্ষণে স্থানীয় জনগণের অংশগ্রহণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ জোরদারের দাবি জানান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180934