গাজীপুরে কালিয়াকৈ ট্রেনের ধাক্কায় শ্রবণপ্রতিবন্ধী নিহত
গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় অমর দাস (৫০) নামে এক শ্রবণপ্রতিবন্ধী নিহত হয়েছেন।
আজ শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার মৌচাকের ছাপড়া মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অমর দাস সুনামগঞ্জের শালনা থানার আঙ্গুরিয়া গ্রামের হরিধন দাসের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে কালিয়াকৈরে বসবাস করছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন অমর দাস। এ সময় একটি ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, অমর দাস দীর্ঘদিন আগে জীবিকার সন্ধানে সুনামগঞ্জ থেকে পরিবার নিয়ে কালিয়াকৈরে আসেন। পরে ছাপড়া মসজিদ এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে স্ত্রী-সন্তানদের সঙ্গে বসবাস করছিলেন।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. ফারুক বলেন, ট্রেনের ধাক্কায় এক শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180917