দ্রুতই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ইসি 

দ্রুতই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ইসি 

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসনে দ্রুতই উপনির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন (ইসি)। আজ শনিবার (২২ আগস্ট) ইসির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে

এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘যেহেতু আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে, এখন আমরা আইন-বিধি দেখে পরবর্তী ব্যবস্থা নেব।  ৯০ দিনের মধ্যে উপনির্বাচন হবে।’
 
নির্বাচন কমিশনার আরো বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন আসন্ন থাকায় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্য বেশি সময় নেব না, দ্রুতই নির্বাচন আয়োজন করা হবে।’

সংসদ সচিবালয় এসংক্রান্ত চিঠি নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠিয়েছে। এখন নির্বাচন কমিশন সচিবালয় আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশের পর উপনির্বাচনের আয়োজন করবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180910