বিএনপির রাজনীতির মূল শক্তি জনগণ: মীর শাহে আলম

বিএনপির রাজনীতির মূল শক্তি জনগণ: মীর শাহে আলম

মফস্বল ডেস্ক : বিএনপির রাজনীতির মূল শক্তি জনগণ। জনগণের কল্যাণ, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কাজ করেছেন।  আজ শনিবার (২২ আগস্ট) মোকামতলা উপজেলার নবগঠিত উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির পরিচিতিসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং মানুষের কল্যাণে বর্তমান প্রধানমন্ত্রীও কাজ করে যাচ্ছেন। শহীদ জিয়ার দেশপ্রেম, বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী রাষ্ট্রচিন্তা বিএনপির নেতাকর্মীদের রাজনৈতিক পথচলার অনুপ্রেরণা।

তিনি বলেন, এসব আদর্শ ধারণ করে তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে। মানুষের প্রত্যাশা পূরণ এবং দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে ঐক্যের কোনো বিকল্প নেই।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180906