রাতে টিএসসি মাতাবে ‘আভাস’
বিনোদন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে জনপ্রিয় ব্যান্ড ‘আভাস’-এর কনসার্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি আয়োজিত ‘কোরিয়ান কালচারাল এক্সচেঞ্জ ফেস্টিভ্যাল’-এ মঞ্চ মাতাবে ‘আভাস’।
আজ শনিবার (২২ আগস্ট) রাত ৮টায় কনসার্টটি শুরু হওয়ার কথা রয়েছে।
কনসার্ট উপলক্ষে সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় শ্রোতা-দর্শকদের সরাসরি উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আভাসের প্রধান ভোকালিস্ট তানযীর তুহীন।
ভিডিও বার্তায় তুহীন জানান, কোরিয়ান কালচারাল এক্সচেঞ্জ ফেস্টিভ্যাল উপলক্ষে আয়োজিত এ কনসার্টে সংগীতপ্রেমীদের সঙ্গে দেখা হবে। গান পরিবেশনের পাশাপাশি টিএসসিতে সবার সঙ্গে আড্ডায় মেতে ওঠার আশাবাদ ব্যক্ত করেন এই শিল্পী।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180903