বগুড়ার ৫টি উপজেলা ও পৌর শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

বগুড়ার ৫টি উপজেলা ও পৌর শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীত ও সুসংগঠিত করার লক্ষ্যে জেলা শাখার অধীনস্ত ৫টি উপজেলা ও পৌর শাখা ছাত্রদলের ইউনিট সমুহের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করে চিঠি পাঠানো হয়েছে। এরমধ্যে আদমদীঘি উপজেলা ও সান্তাহার পৌর শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

গতকাল বৃহস্পতিবার বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিববুর রহমান সন্ধান ও সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশের উল্লেখিত বিষয়ে সিদ্ধান্ত ও অনুমোদনক্রমে জেলা ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক ফারহান সাদিক স্বাক্ষরিত একটি চিঠিতে জেলার ৫টি উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়।

এতে আরো বলা হয় খুব শিগগির বিলুপ্ত ইউনিট সমুহে নতুন নেতৃত্ব গঠনের কার্যক্রম শুরু করা হবে। জানা যায়, আদমদীঘি উপজেলা ও সান্তাহার পৌর ছাত্রদলের কমিটির বিলুপ্তের পাশাপাশি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা ও পৌর শাখা ছাত্রদল, সোনাতলা উপজেলা ও পৌর শাখা ছাত্রদল এবং তালোড়া পৌর শাখা ছাত্রদল কমিটিও বিলপ্ত করে পত্র পাঠানো হয়েছে। আদমদীঘি উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বাপ্পি হাসান রাহুল বিষয়টি নিশ্চিত করেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180840