বগুড়ার ফাঁপোরে কলেজ ছাত্র ছুরিকাহত

বগুড়ার ফাঁপোরে কলেজ ছাত্র ছুরিকাহত

স্টাফ রিপোর্টার : বগুড়া সদরের ফাঁপোর গ্রামে শাওন (২০) নামে এক কলেজ ছাত্রকে ছুরিকাহত করা হয়েছে। তাকে উদ্ধার করে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে আজ শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৫ টায় ফাঁপোরে বগুড়া-কাহালু সড়কে তামিম এগ্রো কোম্পানী পাশে ফুটবল মাঠে প্রতিপক্ষ শাওনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আহত শাওন ফাঁপর ইউনিয়নর কানাড় গ্রামের মৃত হারুনের ছেলে। তিনি দ্বাদশ শ্রেণির ছাত্র।

এব্যাপারে সদর থানার ওসি মো. ইব্রাহীম আলী বলেন, এঘটনায় আজ শুক্রবার (২১ আগস্ট) রাত সাড়ে ৮ টা পর্যন্ত কেউ থানায় মামলা করেনি। মামলা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180834