যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলল ইরান
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ওপর নতুন করে অর্থনৈতিক চাপ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এই পদক্ষেপকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে তেহরান।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নতুন নিষেধাজ্ঞার মাধ্যমে সাধারণ ইরানিদেরও লক্ষ্যবস্তু করা হয়েছে। তেহরানের দাবি, এটি অর্থনৈতিক সন্ত্রাসবাদ এবং মানবতাবিরোধী অপরাধের শামিল।
নতুন নিষেধাজ্ঞা ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে অর্থনৈতিকভাবে সহায়তা করলে তাদের বিরুদ্ধেও ব্যাপক ও নজিরবিহীন ব্যবস্থা নেওয়া হবে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশের স্বাধীনতা, জাতীয় অখণ্ডতা ও স্বার্থ রক্ষায় তেহরান অটল থাকবে। নতুন নিষেধাজ্ঞা এসব অবস্থানকে দুর্বল করতে পারবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180762