রংপুরে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে ‘স্তব্ধ রংপুর’ কর্মসূচি পালিত

রংপুরে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে ‘স্তব্ধ রংপুর’ কর্মসূচি পালিত

রংপুর জেলা প্রতিনিধি: জনস্বার্থবিরোধী ও জনগণের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টির অভিযোগ তুলে প্রিপেইড বিদ্যুৎ মিটার বাতিলের দাবিতে আজ বৃহস্পতিবার (২০ আগস্ট)  বেলা সাড়ে ১১ টা থেকে ১২ টা পর্যন্ত রংপুরে ‘স্তব্ধ রংপুর’ কর্মসূচি পালন করেছে বিদ্যুৎ গ্রাহক ফোরাম। নগরীর জাহাজ কোম্পানি মোড় থেকে শাপলা চত্বর পর্যন্ত কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা প্রিপেইড মিটারকে ডিজিটাল ডাকাত ও জনগণের পকেট কাটার যন্ত্র আখ্যায়িত করে অবিলম্বে এ প্রকল্প বাতিলের দাবি জানান। 

সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে প্রিপেইড মিটার প্রকল্প বাতিলের ঘোষণা না এলে রংপুরসহ সারা দেশে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। একই সাথে তারা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জনগণের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180741