বগুড়ায় অনুর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল অনুশীলনে আসছে বৃহস্পতিবার, ভেজা আউট ফিল্ড
স্পোর্টস রিপোর্টার: বৃষ্টিতে ভিজে থাকা শহীদ চান্দু ষ্টেডিয়ামের আউটফিল্ডে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ নারী ক্রিকেটারদের ক্যাম্প। এই ক্যাম্প চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত।
বগুড়ার শ্রাবনী, মেঘলা এবং অপর্ণা রয়েছেন যুব নারী ক্রিকেটার ক্যাম্পে।
বিসিবি সূত্রে জানা গেছে, আগামীকাল ২০ আগষ্ট বৃহস্পতিবার যুব নারী ক্রিকেট দলের সদস্যরা বগুড়ায় এসে হোটেল মমইনে উঠবেন। শুক্রবার থেকে থেকেই তারা নেমে পড়বেন অনুশীলনে। মাঝখানে ২৪ আগষ্ট বিরতি দিয়ে পরদিন আবারও অনুশীলন করবেন।
২৬ আগস্ট প্রথম অনুশীলন ম্যাচে মুখোমুখী হবেন যুব নারীরা। একদিন বিরতি দিয়ে ২৮ আগষ্ট আবারও অনুশীলন শুরু করবেন। ৩০ আগষ্ট হবে দ্বিতীয় অনুশীলন ম্যাচ। একদিন বিরতির পর আবারও অনুশীলন শেষে ৩ সেপ্টেম্বর ৩য় অনুশীলন ম্যাচ অনুষ্ঠিত হবে। একদিন বিরতি শেষে মাত্র একদিনের শেষ অনুশীলন হবে ৫ সেপ্টেম্বর। ৬ সেপ্টেম্বর ক্যাম্পের সব শেষ অনুশীলন ম্যাচে অংশ গ্রহন করবেন যুব নারীরা। প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুশীলন চলবে।
অনুশীলন ম্যাচ আয়োজন করা হলেও দর্শকরা মাঠে প্রবেশের সুযোগ পাবেন না । তবে, সাংবাদিকরা খেলা উপভোগ করতে পারবেন। এদিকে, যুব নারী ক্রিকেটারদের ক্যাম্প হলেও বৃষ্টিতে শহীদ চান্দু স্টেডিয়ামের আউটফিল্ডে পানি জমে থাকায় অনুশীলন ম্যাচ আয়োজন এখনো অনিশ্চিত।
নতুন করে যদি বৃষ্টি নাও হয় তারপরও বলা যায় এই মাঠে খেলা প্রায় অসম্ভব। ফলে যুব নারী ক্রিকেটারদের অনুশীলন আউটডোর না হয়ে ইনডোরই আটকে থাকতে পারে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180642