সিরাজগঞ্জে ভটভটি-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন পরিষদের সামনে ইঞ্জিনচালিত ভটভটি ও মোটরসাইকেলের সংঘর্ষে সাগর (৩২) এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে বাগবাটি ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার গারুদহ গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদের সামনে একটি ভটভটি ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করে। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180633