বগুড়ার কাহালুতে করাতকল মালিকের ১০ হাজার টাকা জরিমানা

বগুড়ার কাহালুতে করাতকল মালিকের ১০ হাজার টাকা জরিমানা

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলার কাহালু পৌর এলাকার গোয়ালপুকুরে অবস্থিত একটি করাতকল (‘ছ’মিল) মালিকের ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

আজ বুধবার (১৯ আগস্ট) বিকেলে কাহালু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাজীব কুমার বিশ্বাস অবৈধভাবে করাতকল পরিচালনার দায়ে মিরাজুল ‘ছ’ মিল মালিকের নিকট থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এসময়  কাহালু উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মো: হাসান আল তারিক তার সাথে ছিলেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180621