কুড়িগ্রামের রাজারহাটে বাসের ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে বাসের ধাক্কায় মো: নাহিদ হাসান(১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার ছিনাই ইউনিয়নের আমিন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাহিদ হাসান লালমনিরহাট জেলার খেদাবাগ এলাকার মো: মাহবুব আলমের ছেলে। সে আব্দুল সোবহান ব্যাপারী তালিমুল কুরআন হাফিজিয়া ও লিল্লাহবোর্ডিং মাদ্রাসার শিক্ষার্থী।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। ঘাতক বাসটি থানায় আটক রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180616