দেশের ৮৫ ভাগ মানুষ বিএনপিকে ভালবাসে : আলহাজ কাজী রফিক এমপি 

দেশের ৮৫ ভাগ মানুষ বিএনপিকে ভালবাসে : আলহাজ কাজী রফিক এমপি 

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়া-১ আসনের সংসদ সদস্য আলহাজ কাজী রফিকুল ইসলাম বলেছেন, বিএনপি এ দেশের খেটে খাওয়া অভাবী মানুষের দল। এ দেশের শতকরা ৮৫ শতাংশ মানুষ বিএনপিকে ভালবাসে। তাই তাদের প্রত্যক্ষ ভোটে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায়।

আজ বুধবার (১৯ আগস্ট) বগুড়ার সোনাতলা উপজেলা প্রশাসনের আয়োজনে দুস্থ অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শুকনা খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ কবির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ নাজমুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, সেলিম রেজা বাবলা, চেয়ারম্যান গোলাম রব্বানী, লতিফুল বারী টিম, শহিদুল হক টুল্লু, আব্দুর রাজ্জাক, আব্দুল আলীম, উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ প্রমুখ। শেষে  শতাধিক অসহায়, দুস্থ মানুষের হাতে শুকনা খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180610