বগুড়ায় করতোয়া মাল্টিমিডিয়া স্কুলে ‘ওলে ওলে সিপ ফেস্ট’ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : বগুড়ার করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ‘ওলে ওলে’ জুসের প্রচারণামূলক উৎসব ‘ওলে ওলে সিপ ফেস্ট’ অনুষ্ঠিত হয়েছে। বগুড়া তথা উত্তরাঞ্চলের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী রাহুল গ্রুপের উদ্যোগে আজ বুধবার (১৯ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এই ব্যতিক্রমী উৎসবের আয়োজন করা হয়।
এতে বিদ্যালয়ের নার্সারি থেকে পঞ্চম শ্রেণির প্রায় ৭০০ শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষার্থীদের বিনোদন, শারীরিক কসরত ও মেধা বিকাশের লক্ষ্যে উৎসবটিকে সাজানো হয়েছিল নানামুখী আকর্ষণীয় ইভেন্টে। শুরুতে কোমলমতি শিক্ষার্থীদের কয়েকটি গ্রুপে ভাগ করে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পরবর্তী সময়ে কুইজে নির্বাচিত শিশুদের নিয়ে হ্যান্ডবল, নেটে ফুটবল ঢোকানো ও পাজল মেলানোসহ বিভিন্ন আকর্ষণীয় ইনডোর গেমসের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে মেধা ও ক্রীড়া নৈপুণ্যের ভিত্তিতে বিজয়ী ১২ জন শিক্ষার্থীর হাতে রাহুল গ্রুপের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন করতোয়া মাল্টিমিডিয়া স্কুল ও কলেজের চেয়ারম্যান মোজাম্মেল হক, অধ্যক্ষ অসিত কুমার সরকার, উপাধ্যক্ষ আঞ্জুমান আরা বেগমসহ স্কুলের শিক্ষকবৃন্দ এবং রাহুল গ্রুপের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। খেলায় বিজয়ী শিক্ষার্থীরা হলো- নাঈম, সৌম্য, রোহান, রাজমিন, জীম, রামীম, সাদিক, জারিফ, সাফি, সারিকা, নওরিন, অর্পিতা, মেধা, জান্নাত, সাবা।
আয়োজন প্রসঙ্গে রাহুল গ্রুপের প্রোডাক্ট ব্র্যান্ড ম্যানেজার রফিকুল ইসলাম চৌধুরী জানান, শিশুদের গ্রীষ্মকালীন তৃষ্ণা মেটাতে সম্পূর্ণ মানসম্মত উপায়ে ‘ওলে ওলে’ জুস বাজারে এনেছে রাহুল গ্রুপ। এই নতুন পণ্যটিকে শিশুদের মাঝে পরিচিত ও জনপ্রিয় করে তুলতেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ওলে ওলে সিপ ফেস্ট’-এর আয়োজন করা হচ্ছে।
গত ১১ আগস্ট নলেজ হার্বাল স্কুলে এই ক্যাম্পেইনের সূচনা হয়। এরই ধারাবাহিকতায় এবার করতোয়া মাল্টিমিডিয়া স্কুলে এই উৎসব করা হলো। তিনি আরও জানান, পর্যায়ক্রমে বগুড়া জেলার ২২টি স্কুলসহ উত্তরাঞ্চলের ১৬টি জেলার মোট ১০০টি নামী শিক্ষাপ্রতিষ্ঠানে এই মেগা সিপ ফেস্টের আয়োজন করা হবে। শিশুদের মাঝে ব্যাপক সাড়া জাগানো এই প্রচারণামূলক উৎসব আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত চলমান থাকবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180606