প্রথম টেস্টে খেলতে না পারায় নিজেকে দুর্ভাগা মনে করছি না: শরিফুল

প্রথম টেস্টে খেলতে না পারায় নিজেকে দুর্ভাগা মনে করছি না: শরিফুল

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের সাক্ষী হতে পারেননি শরিফুল ইসলাম। ইনজুরি কাটিয়ে আসন্ন ম্যাকাই টেস্টে মাঠে নামার জন্য এখন পুরোপুরি প্রস্তুত শরিফুল।

ম্যাকাইয়ে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট সামনে রেখে বুধবার (১৯ আগস্ট) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের চোট, দলের পারফরম্যান্স ও পরবর্তী ম্যাচের প্রস্তুতি নিয়ে কথা বলেন শরিফুল।

শরিফুল বলেন ‘প্রথম টেস্টে খেলতে না পারায় আমি নিজেকে একটুও দুর্ভাগা মনে করছি না। কারণ, যা হওয়ার তা তো আর আগে থেকে বলে কয়ে আসে না। চোটের পর কিছুদিন বিশ্রাম পেয়েছি, রিহ্যাব করেছি। আমার কাছে মনে হয়, এই বিরতিটা শরীরের জন্য বেশ ভালোই হয়েছে।’

টাইগার পেসার আরও বলেন, ‘যারা মাঠে খেলছিল, আমি সবসময় তাদের জন্য দোয়া করছিলাম যেন, তারা নিজেদের সেরাটা দিতে পারে এবং আমরা ম্যাচটা জিততে পারি। যখন আমরা জিতে গেলাম, তখন মনে হয়েছে বাংলাদেশের কোটি মানুষের চেয়ে বুঝি আমি একা সবচেয়ে বেশি খুশি হয়েছি।’

হাসতে হাসতে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, ভীষণ ভালো লেগেছে। এমন একটা ঐতিহাসিক জয়ের অংশ হতে পেরে দারুণ লাগছে। একাদশে না থেকেও অন্তত জয়ের সেলিব্রেশনের ছবিতে তো ঢুকে গেছি!’

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180573