পাবনার ভাঙ্গুড়ার সড়কে প্রাণ গেল কৃষকের
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় বেপরোয়া গতির অটোবোরাকের ধাক্কায় রফিকুল ইসলাম (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছেন।
আজ বুধবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার খানমরিচ ইউনিয়নের কঠোবাড়িয়া-পুকুরপাড় চারমাথামোড় সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। নিহত রফিকুল ইসলাম উপজেলার খানমরিচ ইউনিয়নের কঠোবাড়িয়া গ্রামের মৃত রয়াজ সরকারের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার বেলা ১১টার দিকে নিহত রফিকুল ইসলাম চৌরাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি অটোবোরাক পেছন থেকে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর অটোবোরাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক আটোবোরাক চালকে গ্রেফতারের করে।
ভাঙ্গুড়া থানার পুরিদর্শক (তদন্ত) আরিফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধান রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180548