তিন জেলার ডিসি প্রত্যাহার
নাটোর, গাইবান্ধা ও রংপুরের জেলা প্রশাসককে (ডিসি) নিজ নিজ পদ থেকে প্রত্যাহার করেছে সরকার। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নাটোরের ডিসি আসমা শাহীন, গাইবান্ধার ডিসি মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং রংপুরের ডিসি মোহাম্মদ রুহুল আমিনকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
পরবর্তী পদায়নের জন্য তাদের মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180515