গাইবান্ধায় ইয়াবাসহ গ্রেফতার ২

গাইবান্ধায় ইয়াবাসহ গ্রেফতার ২

গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ জানায়, গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে গতকাল সোমবার সন্ধ্যায় সদরের তুলশিঘাট গ্রামে আব্দুর রউফ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ঘরের ভেতর থেকে ইয়াবা ট্যাবলেট কেনা-বেচা ও সেবনের সময় মুন্নাফ মিয়া (২২) ও শুভ চন্দ্র দাসকে (২৫)  আটক করে।

এসময় তাদের দেহ তল্লাশি করে মুন্নাফ মিয়ার কাছে ৩০ পিস এবং শুভ চন্দ্র দাসের কাছে ২০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

গ্রেফতারকৃত মুন্নাফ মিয়া গাইবান্ধা সদরের তুলশীঘাট গ্রামের মো. আব্দুর রউফ মিয়ার ছেলে এবং শুভ চন্দ্র দাস একই গ্রামের মৃত ঘুমন চন্দ্র দাসের ছেলে।

তাদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180499