বগুড়ায় মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদন্ড

বগুড়ায় মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদন্ড

স্টাফ রিপোর্টার : বগুড়ায় মাদক সেবনের দায়ে ৬ জনকে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় ডিএনসির সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত মহানগরের চকসুত্রাপুর ও সেউজগাড়ী এলাকায় অবিযান চালিয়ে ৬০ গ্রাম গাঁজা ও এক পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করে এই কারাদন্ড দেয়া হয়।

কারাদন্ডপ্রাপ্তরা হলো, বগুড়া মহানগরের ঠনঠনিয়ার জনি (২৮), রহমাননগরের খায়রুল বাশার (৪০), কানুচগাড়ীর নাজমুল হোসেন (৩০),শাজাহানপুর উপজেলার রামপুর গ্রামের শিহাব (২১), চুপিনগরের  গোলাম মোস্তফা (২৮), ও দুপচাঁচিয়ার  দুবড়া গ্রামের মিন্টু প্রামানিক (৩৮)। এদেরকে পর্যায়ক্রমে ৩মাস থেকে ১৫ দিন পর্যন্ত কারাদন্ড ও অর্থদন্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180497