দিনাজপুরের বীরগঞ্জে ৪ হাজার ৬৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জে ৪ হাজার ৬৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী গ্রেফতার

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ৪ হাজার ৬৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ জুঁই আক্তার (১৯) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকারের নেতৃত্বে এস.আই মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর বাজারমূল্য ১৩ লাখ ৯২ হাজার টাকা। জুঁই আক্তার উপজেলার সাতোর ইউনিয়নের ডালাগ্রাম এলাকার মো: মামুন আলীর স্ত্রী।

এই সফল অভিযানের বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ থানার সাব ইন্সপেক্টর (ওসি চার্জ) মো: জাহাঙ্গীর বাদশা জানান, আটক নারীর বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আসামির স্বামী মাদক কারবারি মো: মামুন আলী পলাতক রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180492