বগুড়ার শিবগঞ্জে শতাধিক কলা গাছ কেটেছে দুর্বৃত্তরা
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে এক কৃষকের শতাধিক কলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। পৌর এলাকার তেঘড়ী গ্রামের কৃষক নয়ন মন্ডলের ১২ শতক জমিতে লাগানো কলা গাছগুলো সোমবার রাতে কেটে ফেলে দুর্বৃত্তরা।
কৃষক নয়ন মন্ডল বলেন, চম্পা কলা গাছগুলো অনেক যত্ন সহকারে বড় করেছি, কে বা কারা শত্রুতাবশত কেটে নষ্ট করেছে। এতে তার ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এঘটনায় শিবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এব্যাপারে থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.শাহীনুজ্জামান শাহীন বলেন, এঘটনার অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180470