আমরা সকলকে নিয়ে সামনে এগোতে চাই: প্রধানমন্ত্রী

আমরা সকলকে নিয়ে সামনে এগোতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের সরকারের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে, আমি অতীতে পিছনে যেতে চাই না। সামনে যেতে চাই। সেজন্যই আমরা সকলকে নিয়ে সামনে এগোতে চাই। আমাদেরকে যদি সামনে এগোতে হয়, তাহলে আমাদেরকে সকলকে একত্রিত কাজ করতে হবে, একত্রে যেতে হবে। 

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি ।

প্রধানমন্ত্রী বলেন, সরকার বর্তমানে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে দেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় খাতগুলোতে অর্থ বরাদ্দ ও ব্যয় নিশ্চিত করা হবে।

দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে সবাইকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, যার যে দায়িত্ব তা নিষ্ঠার সঙ্গে পালন করলেই দেশে একটি ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। 

প্রধানমন্ত্রী আরও বলেন, রাজস্ব বোর্ডে আপনাদের সমস্যা ছিল, আপনারা তুলে ধরেছেন। আপনারা যেটি চাইছেন সরকারের কাছে, সরকার অবশ্যই অত্যন্ত গুরুত্বের সাথে এটি বিবেচনা করবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180402