অবাক বিস্ময়ে আগামীর পথে শান্তা জাহান

অবাক বিস্ময়ে আগামীর পথে শান্তা জাহান

অভি মঈনুদ্দীন ঃ উপস্থাপনায় বাংলাদেশে এক নতুন শৈল্পিক সূচনা হয়েছে যাদের হাত ধরে তাদের মধ্যে অন্যতম একজন এই সময়ের ভীষণ নির্ভরশীল এবং যেকোনো অনুষ্ঠানে তাৎক্ষণিক বুদ্ধি দিয়ে অনুষ্ঠানের সৌন্দর্য্য বাড়াতে যিনি বেশ পটু তিনি সেই জনপ্রিয় উপস্থাপিকা শান্তা জাহান। উপস্থাপনাটাকে তিনি এই সময়ের দর্শকের কাছে ভীষণ শৈল্পিক এবং উপভোগ্য এক বিষয়ে পরিণত করেছেন তিনি। যে কারণে তার সামসাময়িক কালের প্রায় সকল উপস্থাপিকাদের কাছে প্রিয় এক নাম শান্তা জাহান।

দেশে বিদেশে বিগত প্রায় দেড় দশকে তিনি বহু অনুষ্ঠানে উপস্থাপনা করে শান্তা জাহান যেমন বেশ প্রশংসা কুঁড়িয়েছেন ঠিক তেমনি দেশের বিভিন্ন সংগঠন কর্তৃক শ্রেষ্ঠ উপস্থাপিকা হিসেবে সম্মাননাতেও ভূষিত হয়েছেন। আমাদের দেশে এমন অনেক অনুষ্ঠান আছে যে অনুষ্ঠানের উপস্থাপনা করলেই সেই অনুষ্ঠানে শ্রেষ্ঠ উপস্থাপিকা হিসেবে সম্মাননা পাওয়া যায়, শান্তা জাহান সেইসব অনুষ্ঠানে উপস্থাপনা করা থেকে নিজেকে বিরত রেখেছেন। ক্যারিয়ারের শুরুতে তিনি অভিনয়ও করতেন। অভিনয় করে বেশ ভালো সাড়াও পেয়েছিলেন। কিন্তু এক সময গিয়ে তার মনে হলো যে অভিনযটা আসলে তার জন্য নয়। তার জন্য ঠিকঠাক জায়গা হচ্ছে উপস্থাপনা। যে কারণে শতভাগ তিনি উপস্থাপনাতেই মনোযোগী হয়ে উঠেন। শুধুমাত্র উপস্থাপনাতেই মনোযোগী থাকার কারণে একজন উপস্থাপিকা হিসেবে দেশের শীর্ষ স্থানে আসতে পেরেছেন তিনি। আয়োজকদের কাছে ভীষণ পছন্দের এবং আস্থার হযে উঠতে পেরেছেন। যদিও নাটকে এখন আর অভিনয়ে তেমন আগ্রহ নেই তার। তবে সিনেমায় কাজ করার ইচ্ছেটার মৃত্যু হয়নি। একটা নারী প্রধান গল্পের সিনেমাতে অভিনয়ের ইচ্ছে তার দীর্ঘদিনের। প্রায় দেড় দশকের পথচলায় নানান চড়াই উৎরাই আর কঠিন সময় পার করে আজ তিনি সাফল্যের চূড়ায় দাঁড়িয়ে আছেন। যেখানে থেকে তিনি আলো ছড়াচ্ছেন। যে আলোয় আলোকিত করতে চান তিনি তার পরবর্তী প্রজন্মকে।

শান্তা জানান, যদি কেউ উপস্থাপনায় ভীষণ আগ্রহী হন এবং তার সঙ্গে যোগাযোগ করেন, তিনি তাকে সর্বোচ্চ সহযোগিতা তরার কিংবা দিক নির্দেশনা দেবার ক্ষেত্রে সহযোগিতা করবেন। শান্তা জাহান বলেন,‘ আজকের ঠিক এই অবস্থানে আসার পথটা সহজ ছিলো না। অনেকটা ভালোবেসে মনের টানেই উপস্থাপনায় এসেছিলাম। কিন্তু তার সাথে যে জীবন যাপন আর সকল ভাবনা জড়িয়ে যাবে এটা ভাবিনি। কিন্তু তারপরও নিজের শ্রম, মেধা আর অধ্যবসায় দিয়ে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। প্রতিবন্ধকতা তো থাকবেই, সেটা সকল পেশায় আছে। কিন্তু প্রতিবন্ধকতা পেরিয়ে সবার প্রিয় হয়ে উঠাটাই জীবনের সফলতা। আমি কৃতজ্ঞ আমার ভক্ত দর্শকের কাছে যারা সবসময়ই আমার পথচলায় অনুপ্রেরণা হয়ে সঙ্গে ছিলেন। কৃতজ্ঞ আমি তাদের প্রতি যারা দেশে বিদেশে স্টেজ শোতে আমাকে সঙ্গে রেখেন, কৃতজ্ঞ বাংলাদেশের বিভিন্ন চ্যানেলে প্রতি।’

উল্লেখ্য, শান্তা জাহান একজন মডেল হিসেবেও দারুণ সাড়া ফেলেছিলেন, বিশেষত বিকাশের বিজ্ঞাপনে মডেল হয়ে। আরো আছে নতুন কিছু চমক। সময় হলেই তিনি তা জানান দেবেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180330