নেইমার জাদুতে বড় জয় সান্তোসের
স্পোর্টস ডেস্ক : সান্তোসের হয়ে ব্রাজিলিয়ান তারকা নেইমারের জাদুতে ভাস্কো দা গামাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে সান্তোস।
ভাস্কোর মাঠ সাও জানুয়ারিওতে গাবিগোল, উইলিয়ান আরাও এবং লুয়ান পেরেসের গোলে বড় জয় পেয়েছে নেইমারের দল। শেষ দুই গোলে ছিল নেইমারের অ্যাসিস্ট। প্রথমার্ধ শেষ হয়েছিল গোলশূন্যভাবেই। দ্বিতীয়ার্ধের শুরুতেই সান্তোসকে লিড এনে দেন গাবিগোল। প্রথম গোল হজমের পর খেই হারিয়ে ফেলে স্বাগতিকরা। সেই সুযোগটাই কাজে লাগিয়েছে সান্তোস।
নেইমারের ক্রস থেকে বল ক্লিয়ার করতে ভুল করেন লিও জার্দিম, যা আরাও এর গায়ে লেগে জালে ঢোকে। এর কিছুক্ষণ পরই নেইমারের দারুণ এক ফ্রি-কিক গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ফিরতি বলে লুয়ান পেরেস গোল করে ব্যবধান ৩-০ করেন।
এখন সান্তোসের দৃষ্টি আগামী বৃহস্পতিবারের কোপা সুদামেরিকানার নকআউট পর্বের দিকে। সান্তোস ইকুয়েডরে যাবে মাকারার বিপক্ষে খেলতে। যেখানে প্রথম লেগে ২-১ গোলে জয়ের সুবাদে তারা কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180259