এনসিপি’র অব্যাহতি পাওয়া নেতা সালাউদ্দীনের জামিন নামঞ্জুর

এনসিপি’র অব্যাহতি পাওয়া নেতা সালাউদ্দীনের জামিন নামঞ্জুর

শহর প্রতিনিধি : সাইবার সুরক্ষা আইনের মামলায় গ্রেফতার হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি থেকে অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দীন তানভীরের জামিন আবেদন আবারও না মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার (১৭ আগস্ট) দুপুরে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন চেয়ে আবেদন করা হলে আদালতের বিচারক তার জামিন নামঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন গাজী সালাউদ্দীন তানভীরের আইনজীবী আল ওয়াসি জীম। 

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ায় গত ৩১ জুলাই এনসিপি থেকে গাজী সালাউদ্দীন তানভীরকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। ২ আগস্ট তার নামে বগুড়া সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন সদর উপজেলা বিএনপি’র সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল। ৫ আগস্ট রাজধানীর মনিপুর এলাকা থেকে গাজী সালাউদ্দিনকে গ্রেফতার করে বগুড়া জেলা পুলিশ। বগুড়া আদালতে হাজির করার পর গত ১০ আগস্ট বগুড়া সদর আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে ২০২৫ সালের ২১ এপ্রিল ডিসি নিয়োগ বাণিজ্য ও পাঠ্যবই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগ ওঠায় গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল। পরে অব্যাহতির আদেশ প্রত্যাহার করে নেওয়া হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180250