আবারো শ্রেষ্ঠ মৎস্য খামারির স্বর্ণপদক পেলেন মহিত তালুকদার এমপি

আবারো শ্রেষ্ঠ মৎস্য খামারির স্বর্ণপদক পেলেন মহিত তালুকদার এমপি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে শ্রেষ্ঠ মৎস্য খামারি হিসেবে বগুডা -৩ আসনের সংসদ সদস্যআব্দুল মহিত তালুকদার স্বর্ণপদক পেয়েছেন। আজ রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জে মৎস্য অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট থেকে এই পদক গ্রহণ করেন তিনি।

এছাড়াও তাকে সার্টিফিকেট প্রদান করা হয় । এসময় উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয় প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ নেতৃবর্গ।

প্রাপ্ত তথ্যে জানা যায়, চলতি ২০২৬ সালে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে জাতীয় পর্যায়ে কিশোরগঞ্জ জেলায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে বগুড়ার আদমদীঘি উপজেলার কালাইকুড়ি জিএম মৎস্য খামারে উন্নতজাতের পাঙ্গাস মাছ, তেলাপিয়া ও কই মাছ উৎপাদনের ক্ষেত্রে উল্লেখ্যযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ জাতীয় মৎস্য পদক হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া-৩ আসনের সংসদ সদস্য ও মৎস্য ব্যবসায়ী আব্দুল মহিত তালুকদারকে তার অবদানের জন্য স্বর্ণপদক ও সার্টিফিকেট প্রদান করেন। এর আগেও তিনি আরো একবার শ্রেষ্ঠ হয়ে স্বর্ণপদক লাভ করেছিলেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180210