চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরের পানিতে ডুবে মোঃ রুহান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের পাইহাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুহান উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের দাঁড়িপাতা গ্রামের মোঃ তুহিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রুহান তার নানাবাড়িতে বেড়াতে গিয়েছিল। দুপুরে বাড়ির পাশে খেলাধুলার এক পর্যায়ে সে সবার অগোচরে পাশের পুকুরের পানিতে পড়ে যায়।
পরে তাকে উদ্ধার করা হলেও পানিতে ডুবে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180208