বগুড়ার সারিয়াকান্দিতে গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাস কারাদন্ড

বগুড়ার সারিয়াকান্দিতে গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাস কারাদন্ড

স্টাফ রিপোর্টার : বগুড়ার সারিয়াকান্দিতে গাঁজা সেবনের অপরাধে রিমন বাবু (২৩) নামে এক যুবককে গ্রেফতার করে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও একশ’ টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া সূত্র জানায়, আজ রোববার (১৬ আগস্ট) বেলা আনুমানিক ১টায় ডিনএসির একটি টিমের সহযোগিতায় সারিয়াকান্দি উপজেলার সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আতিকুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত উপজেলার দক্ষিণ জোড়গাছা এলাকায় অভিযান চালায়।

এসময় গাঁজা সেবনের অপরাধে রিমন বাবুকে গ্রেফতার করে তিন মাসের কারাদন্ড ও একশ’ টাকা অর্থদন্ড দেন আদালতের বিচারক। এরপর তাকে বগুড়া কারাগারে প্রেরণ করা হয়। কারাদন্ডপ্রাপ্ত রিমন বাবু সারিয়াকান্দির দক্ষিণ জোড়গাছা এলাকার আলমগীর হোসেনের ছেলে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180204