বগুড়ার আদমদীঘিতে বিভিন্ন অভিযোগে নারীসহ ৯ জন গ্রেফতার
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদিঘী থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নারীসহ ৯ জনকে গ্রেফতার করেছে। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম করিমাপাাড়ার চাঁন মিয়ার ছেলে ফেরদাউস আলী, নওগাঁ সদরের কালিপুর কাচারিপাড়ার বিলাস চন্দ্রের ছেলে প্রভাত চন্দ্র, দেলোয়ার হোসেনের ছেলে শামীম হোসেন ও সাইফুল হোসেনের ছেলে রাহিম হোসেন, উপজেলার ডালম্বা গ্রামের নুরুল ইসলামের ছেলে মাহবুব ইসলাম বকুল, দমদমা গ্রামের দুলালের স্ত্রী শরিফুন নেছা, শখের আলীর ছেলে জিল্লুর রহমান, কদমা গ্রামের জিল্লুর রহমানের ছেলে ওমর সানি এবং নামা পোওতা গ্রামের মনজু সরদারের ছেলে বেদাউল ইসলাম।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের আজ রোববার (১৬ আগস্ট) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180181