খুলনার জিরো পয়েন্টকে নজরুল চত্বর ঘোষণা সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর

খুলনার জিরো পয়েন্টকে নজরুল চত্বর ঘোষণা সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর

সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্বদরবারে তুলে ধরে। এ জন্য বর্তমান বিশ্বে সাংস্কৃতিক কূটনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংস্কৃতির মাধ্যমে একটি দেশের সঙ্গে অন্য দেশের মেলবন্ধন সম্ভব, যা অনেক সময় পররাষ্ট্রনীতি দিয়েও সম্ভব হয় না। মন্ত্রী খুলনাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে জিরো পয়েন্টকে ‘নজরুল চত্বর’ ঘোষণা করেন।

আজ রোববার (১৬ আগস্ট) দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে নজরুল বর্ষ উদ্‌যাপন উপলক্ষে বিভাগীয় পর্যায়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, কেডিএর চেয়ারম্যান এস এম শফিকুল আলম, ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান ও রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।

সভায় নজরুল সম্পর্কে প্রবন্ধ উপস্থাপন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মু. বিল্লাল হোসেন খান।

মতবিনিময় সভায় বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক, বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা, জাসাস, নজরুল গবেষক, নজরুল একাডেমি, নজরুল সাহিত্যপ্রেমী, শিক্ষক, নাট্য ব্যক্তিত্ব, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ সামাজিক-সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180180