থাইল্যান্ডে সামিউল ইসলাম রাফির জোড়া স্বর্ণ ও ব্রোঞ্জ জয়
বাংলাদেশের পতাকা উঁচু করে দুর্দান্ত পারফরম্যান্স নৌবাহিনীর এই সাঁতারুর বাংলাদেশ সুইমিং ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন বাংলাদেশ নৌবাহিনীর সুইমার সামিউল ইসলাম রাফি।
থাইল্যান্ডে অনুষ্ঠিত ২০২৬ Thailand Age Group Swimming Championships (25m)-এ দুর্দান্ত সাফল্য অর্জন করেছেন বাংলাদেশ নৌবাহিনীর সাঁতারু সামিউল ইসলাম রাফি। প্রতিযোগিতার Open/Senior Group-এ ১৬টি দেশের সুইমিং ফেডারেশন ও ৬০টি ক্লাবের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে এখন পর্যন্ত দুটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ পদক অর্জন করেছেন তিনি।
রাফির অর্জনগুলো হলো—
🏊♂️ ৫০ মিটার ব্যাকস্ট্রোক — 🥇 স্বর্ণপদক
⏱️ সময়: ২৪.৩৩ সেকেন্ড
🏆 Championship Record
🏊♂️ ১০০ মিটার ব্যাকস্ট্রোক — 🥇 স্বর্ণপদক
⏱️ সময়: ৫৪.৬৬ সেকেন্ড
🏊♂️ ৫০ মিটার বাটারফ্লাই — 🥉 ব্রোঞ্জপদক
⏱️ সময়: ২৪.৪৩ সেকেন্ড
রাফির সবচেয়ে উল্লেখযোগ্য অর্জন এসেছে ৫০ মিটার ব্যাকস্ট্রোকে। ২৪.৩৩ সেকেন্ড সময় নিয়ে তিনি শুধু স্বর্ণপদকই অর্জন করেননি, গড়েছেন এই প্রতিযোগিতার Championship Record। তাঁর এই টাইমিং South Asian Games-এর ২৪.৪০ সেকেন্ডের রেকর্ডের চেয়েও দ্রুত, যা তাঁর অসাধারণ পারফরম্যান্সের প্রমাণ।
রাফির এই সাফল্যে বাংলাদেশ সাঁতার অঙ্গনে তৈরি হয়েছে নতুন আশাবাদ। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের হয়ে ধারাবাহিকভাবে ভালো ফলাফল করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন তিনি।
জানা গেছে, রাফি দীর্ঘদিন ধরে বাংলাদেশ নৌবাহিনীর চিফ কোচ সিনিয়র চিফ পেটি অফিসার মোহাম্মদ নিয়াজ আলীর তত্ত্বাবধানে নিয়মিত কঠোর অনুশীলন করে আসছেন। তাঁর এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘদিনের পরিশ্রম, অধ্যবসায় ও নিবিড় প্রশিক্ষণ।
বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সহযোগিতা এবং বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক সহায়তায় অর্জিত সামিউল ইসলাম রাফির এই সাফল্য বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ সাঁতার ফেডারেশন এবং পুরো বাংলাদেশের জন্য গর্বের বিষয়। আন্তর্জাতিক অঙ্গনে রাফির এমন সাফল্য বাংলাদেশের সাঁতারে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180159