নাটোরের বাগাতিপাড়ায় সাপের কামড়ে নারীর মৃত্যু
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় বিষধর সাপের কামড়ে পান্না বেগম (৪৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ রোববার (১৬ আগস্ট) ভোর ৫টার দিকে উপজেলার টেটনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে চায়ের দোকান খোলার সময় ঝাড়ু দেওয়ার মধ্যে তাকে সাপে কামড় দেয়। পরে স্বজনরা নাটোর আধুনিক সদর হাসপাতালে নিলে সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত পান্না বেগম টেটনপাড়া গ্রামের মো. আব্দুর রহমানের স্ত্রী।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180133