গাইবান্ধার পলাশবাড়ী গাইবান্ধায় গাড়ি চাপায় বৃদ্ধের মৃত্যু
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাকোয়া ব্রিজ সংলগ্ন এলাকায় গাড়ি চাপায় আব্দুল বারী (৬৬) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে সাতটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল বারী পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাকোয়া গ্রামে বাসিন্দা। স্থানীয়রা জানায়, পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের সাকোয়া ব্রীজ সংলগ্ন স্থানে অজানা কোন গাড়ি আঃ বারীকে চাপা দিয়ে চলে যায়।
এক অটোরিকশা চালক আব্দুল বারীকে গুরুত্বর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180073