চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ভটভটির সাথে মুখোমুখি সংঘর্ষে মো. তারেক(৩০) নামে মোটরসাইকেল চালক এক নিহত হয়েছেন। তিনি নওগাঁর পোরশা উপজেলার নওয়াপাড়া গ্রামের মো. সেন্টুর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার বেলা সাড়ে ৩টায় আড্ডা- সরাইগাছি সড়কের পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় মোটরসাইকেলের সাথে ভটভটির সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে আহত হন তারেক। ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে বিকেল ৫টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) নূরে আলম বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। ঘটনার পর ভটভটি আটক হলেও চালক পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180037